১৩ বছরের কিশোর জয়!

অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের বয়স কম হলো না। প্রায় দেড় যুগের কাছাকাছি তিনি মিডিয়াতে রয়েছেন। এতটা বয়সে জয় এবার অভিনয় করছেন ১৩ বছরের বালক হিসেবে। এখানেই বিস্ময়ের শেষ নয়। আরও আছে। ১৩ বছরের বালক জয় আবার অভিনেত্রী নওশীনের দেবর। বিষয়টা সবার কাছেই অবিশ্বাস্য। আর এ অবিশ্বাস্য ঘটনাটিই ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প 'আপদ' অবলম্বনে নির্মিত 'আপদ' নাটকে। নাটকটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। সমপ্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকে নওশীনকে দেখা যাবে জয়ের বড় ভাই শামস সুমনের স্ত্রী হিসেবে। দুই দেবর হলেন জয় ও হিল্লোল।
অভিনয় প্রসঙ্গে জয় বলেন, নাটকটিতে অভিনয় একেবারেই অন্যরকম এক অভিজ্ঞতা। প্রথমদিকে বিষয়টি কিছুটা হাস্যকর মনে হলেও পরে খুব আনন্দ নিয়ে কাজটা করেছি। শুটিংয়ে দেবর-ভাবি নিয়ে বেশ মজা করেছি।

Post a Comment

0 Comments