ইঁদুরকাণ্ডে শুটিং পণ্ড

Lea Michele
ইঁদুর দেখলে হাতি নাকি ভয় পায়! কিন্তু 'হে ঈশ্বর, বাঁচাও... ওটা একটা ইঁদুর'_এই বিকট চিৎকার কোনো হাতির ছিল না, ছিল ২৪ বছর বয়সী এক প্রাণবন্ত তরুণী গায়িকা অভিনেত্রী লিয়া মিশেলের। মিউজিক্যাল টিভি সিরিজ 'গি্ল'র তৃতীয় সিজনের শুটিং চলছিল। বেশ বড়সর একটি দৃশ্যের টানা শুটিং করছিলেন লিয়াসহ সাত-আটজন অভিনেতা। গানের সময় হঠাৎই ছোট একটি ইঁদুর নজরে আসে লিয়ার। ব্যস, আর যায় কোথায়! শুরু হয় তাঁর প্রাণপণ চিৎকার। মুহূর্তে শুটিং পণ্ড। কিন্তু কোথায় ইঁদুর, সেই বেচারা তো চেহারা দেখিয়েই উধাও। তবে ইঁদুর খুঁজে বের না করা পর্যন্ত শুটিং করবেন না_বেঁকে বসেন লিয়া ও তাঁর দুই সহকর্মী হিদার মরিস ও ক্রিস কলফার। অনেক বুঝিয়ে-শুনিয়ে রাজি করাতে না পেরে অসহায় প্রযোজক শেষ পর্যন্ত শুটিংই পণ্ড করে দিয়েছেন

Post a Comment

0 Comments