আবারও হৃদয় খান



হৃদয় খানের জিঙ্গেল করা 'আমার রবি' বিজ্ঞাপনটি এখন প্রচার হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এরই মাঝে বিজ্ঞাপনটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। সেই সঙ্গে হৃদয়ের জিঙ্গেলটিও। ফারুকী এবং হৃদয়_ দুজনেই প্রসংশা কুড়াচ্ছেন বিভিন্ন মহল থেকে। প্রথমবারের মতো কোনো মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপনের জন্য জিঙ্গেল তৈরি করে তাক লাগিয়ে দেন হৃদয়। সেই রেশ কাটতে না কাটতেই হৃদয় খান আবারও মুঠোফোনের জিজ্ঞেল তৈরি করছেন। এবারও নির্মাতা সেই মোস্তফা সরয়ার ফারুকী। এবার তাদের বিজ্ঞাপন বাংলালিংকের জন্য। জানা গেছে, দেড় মিনিট দৈর্ঘ্যের এ বিজ্ঞাপনের জিঙ্গেলটি সাজানো হয়েছে শুধু সংলাপ দিয়ে। এরই মাঝে জিঙ্গেলটির কাজ শেষ হয়েছে। এ প্রসঙ্গে হৃদয় খান বলেন,'সরয়ার ভাইয়ের কাজে বাড়তি মজা আছে। আছে আনন্দ। রবির কাজটি করে প্রচুর সাড়া পেয়েছি। সেই ধারাবাহিকতায়ই এ কাজটি করছি। আশা রাখি, এটিও সবাই পছন্দ করবে।' মোস্তফা সরয়ার ফারুকী বলেন, 'এখনই কিছু বলবো না। শুধু জেনে রাখেন, চমক আছে; চমক।

Post a Comment

0 Comments